প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০-এ পা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
৫০-এ পা রাখলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি, যা টলিউডে প্রথম। এর আগে কোনও জুটি ৫০টা সিনেমাতে একসঙ্গে অভিনয় করেননি। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একসঙ্গে এতগুলো সিনেমা রীতিমতো অবাক করার মতো।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ১৫ বছর বিরতি দিয়ে ফের ‘প্রাক্তন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন এই জুটি। পুরনো জুটিকে নতুনভাবে পর্দায় ফিরে পায় দর্শকেরা। সাফল্যও পেয়েছে সিনেমাটি। প্রক্তনের মধ্যেই অনেকে খুঁজে নিয়েছেন নিজের অতীতকে। তারপর টলিউডের এই অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে কাজ করেছেন ‘দৃষ্টিকোণ’সিনেমায়।
এবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অযোগ্য’ সিনেমায় দেখা যাবে প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। সিনেমার শুটিং শেষে বুধবার (৬ ডিসেম্বর) প্রকাশ্যে এসেছে প্রথম পোস্টার। যেখানে নায়ক-নায়িকার মুখ দেখা যাচ্ছে না। তবে বোঝা যাচ্ছে সমুদ্রতটে দাঁড়িয়ে আছেন দু’জনে।
আনন্দবাজার অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন, ‘পরিচালকের নিষেধ আছে। সিনেমার গল্প সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। তবে এটা বলতে পারি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আবারও একটা রহস্য নিয়ে আসছে। হাফ সেঞ্চুরি করে ফেললাম। আমি নিশ্চিত দর্শক নিরাশ হবেন না’।
প্রসেনজিৎও সুর মিলিয়েছেন ঋতুপর্ণার সঙ্গে। তিনি বলেছেন, ‘হাফ সেঞ্চুরি বলে কথা। এই ভার বহন করার জন্য একটা সঠিক কাঁধ দরকার ছিল। সেটা অবশ্যই কৌশিক। ৫০তম সিনেমা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্যারিয়ার। কথা দিচ্ছি, ভাল লাগবে। অপেক্ষা করে আছি সবার প্রতিক্রিয়ার’।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










